রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনির পর ভ্যানচালক হাসপাতালে

নিজেস্ব প্রতিবেদক : ০৮ জুন ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ০৮ জুন ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন  হয়রানির অভিযোগ, গণপিটুনির পর  ভ্যানচালক হাসপাতালে
ছবি সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের এক শিশুকে ভ্যানে নেওয়ার সময় যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয় জনতার মারধরে অভিযুক্ত ব্যক্তি আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সোমবার (৮ জুন) দুপুর ১টায় পবা উপজেলার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সী শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে আরো কয়েকবার একই ধরনের আচরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন।

পরে খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠায়। একই সঙ্গে পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।