রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক : ০৭ জুন ২০২৬ ১১:৪০ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৭ জুন ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা

 বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বেলা ১১টায় রাজশাহীতে বিএমডিএ’র বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) জসিম উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বোর্ড সদস্য মো. জাফুরুল্লাহ (ঠাকুরগাঁও), মো. সাইফুল ইসলাম হিরক ও মিসেস বদরুল লাইলি।এছাড়া বিএমডিএ’র নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা সভায় অংশ নেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএ’র চলমান কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। একইসঙ্গে তারা প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও দক্ষ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

সদস্যরা আশা প্রকাশ করেন, বর্তমান নেতৃত্বের দিকনির্দেশনায় উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিএমডিএ ভবিষ্যতেও আরো কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা পালন করবে।