রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

বাগমারায় বিকাশের দোকানে দিন-দুপুরে চুরি

নিজস্ব প্রতিবেদক : ০৫ জুন ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৫ জুন ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন
বাগমারায় বিকাশের দোকানে দিন-দুপুরে চুরি
ছবি সংগৃহীত

রাজশাহী বাগমারা ঝিকরা ইউনিয়নের সেউজবাড়ী  বাজারে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় সেউজবাড়ী বাজারের দুটি বিকাশ দোকানে চুরির ঘটনা ঘটে। সেউজবাড়ি বাজারের মাসুদ ও  আফসারের বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটে। 

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় জুম্মার নামাজের সময় মোটরসাইকেল নিয়ে চুরটি বাজারে প্রবেশ করে। 

মাথায় হেলমেট পড়ে দোকানের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে টাকা নিয়ে চলে যাই।

বিকাশের দোকানদার মাসুদ বলেন জুমার নামাজের জন্য দুপুর ১২ টার সময় দোকান বন্ধ করে আমি বাসায় চলে যাই। পরে দোকান খুলতে এসে দেখি দোকানে তালা খোলা। তারপর সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাই হেলমেট পড়ে চুর আমার দোকানের প্রবেশ করে টাকা নিয়ে চলে যায়।

এদিকে, দিন-দুপুরে চুরির ঘটনায় বাজারে চোর আতঙ্ক বিরাজ করছে। 

এই নিয়ে বাগমারা থানার ওসির সাথে কথা বললে তিনি জানান এই বিষয় নিয়ে কোন অভিযোগ এখনো দায়ের করা হয়নি। তবে অভিযোগ দায়ের হলে তা তদন্ত করে দেখা হবে।