রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
05 Nov, 2026

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক : ০৩ জুন ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৩ জুন ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এ মিছিল বের করে তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি অল্প সময়ের জন্য সড়কে অবস্থান করে কিছু দূর এগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এসময় অংশগ্রহণকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে মিছিলকারীদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান গণমাধ্যমকে জানান, মিছিলের ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। ভিডিও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। 

তিনি আরো বলেন, ভিডিও দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার পর নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঝটিকা মিছিলে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।