রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শহীদ জিয়ার মতো নেতৃত্বের প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক : ০১ জুন ২০২৬ ০৭:১১ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০১ জুন ২০২৬ ০৭:১১ অপরাহ্ন
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শহীদ জিয়ার মতো নেতৃত্বের প্রয়োজন
ছবি সংগৃহীত

 রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন। শহীদ জিয়া অতি অল্প বয়সে রণাঙ্গনে যে বিস্ময়কর অবদান রাখেন তার মূল্যায়ন হওয়া দরকার। রাষ্ট্র পরিচালনায় তাঁর অসামান্য অবদান বাংলাদেশকে শুধু স্থিতিশীল ও স্বনির্ভরই  করেনি বরং বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বহুগুণ বাড়িয়েছিল।

তিনি সততা এবং দেশপ্রেমের যে অনন্য নজীর স্থাপন করেছিলেন তা বিশ্বের ইতিহাসে বিরল।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার (৩১ মে) নগরীর একটি কনফারেন্স রুমে জাতীয়তাবাদী লেখক ফোরাম, রাজশাহী আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক ফোরাম রাজশাহীর সভাপতি এবং রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম।

বিশেষ অতিথি ছিলেন লেখক ফোরামের সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. ওয়াসিম হোসেন এবং রাজশাহী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। এতে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, তাঁর চিন্তা চেতনা ও দর্শনকে চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা দরকার। তাঁর দূরদর্শীতা আজ অবধি বাংলাদেশের সুস্থ রাজনীতিতে অনুপ্রেরণা যুগিয়ে চলেছে। এদেশের প্রতিটি সেক্টরে তাঁর অবদান রয়েছে। শোষণ আর অপশাসনে তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া দেশকে তিনি আধুনিকতার ছোঁয়া দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে রাখা জাতি হিসেবে পরিচিত করেছিলেন। জাতি কৃতজ্ঞভরে চিরকাল স্মরণ করবে।

আরিফুল ইসলাম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য  রাখেন গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, প্রফেসর ড. ফৌজিয়া এদিব ফ্লোরা শাপলা, ড. শেখ মেহেদী মোহাম্মদ, প্রফেসর ড. দিল আরা হোসেন রুনা, প্রফেসর ড  শাহনাজ পারভীন রূমী, আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, অ্যাডভোকেট কামরুজ্জামান ইরান প্রমুখ।