রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
07 Nov, 2026

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে বদলি

অনলাইন ডেস্ক : ২৫ মে ২০২৬ ০১:০৯ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২৫ মে ২০২৬ ০১:০৯ অপরাহ্ন
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে বদলি
নাসিরুল ইসলাম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার ডিএমপি সদর দপ্তরের ডিসি (প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) হিসেবে বদলি করা হয়।

আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।