রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আইন ও আদালত
31 Oct, 2026

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ২০ মে ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন আইন ও আদালত
অনলাইন ডেস্ক : ২০ মে ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন
প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
ছবি সংগৃহীত

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে এক মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) বলেন, “বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।” বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এব ব্যবসায়ী। রায়ের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে বিদিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে তিনি ‘অবগত নন’।