রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রাজশাহীতে মানববন্ধনে বক্তারা 'গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই'

নিজেস্ব প্রতিবেদক : ১৬ মে ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ১৬ মে ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে মানববন্ধনে বক্তারা 'গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই'
রাজশাহীতে মানববন্ধনে বক্তারা 'গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই'

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে 'গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই' প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তারা নদী রক্ষা, গঙ্গার পানির ন্যায্য বণ্টন এবং ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই।গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারকে আরো কার্যকর ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। 
মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পদ্মা ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো পানিশূন্য হয়ে পড়ছে। এর ফলে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং নৌ-চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে। তারা গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারকে আরো কার্যকর ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের রাজশাহী শাখার সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবীবের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন ও যুগ্ম সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি মঈন উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই দেশের নদীগুলোকে রক্ষায় জাতীয়ভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক নদীর পানিবণ্টনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।