রাজশাহীর পবা উপজেলার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম ২য় পর্যায়ের অংশ হিসেবে শনিবার (১৬) মে বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ হতে চাঁদপুর সদরসহ ২০ টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে একটি ডিজিটাল ক্লিক করার সাথে সারা দেশের ২০টি এলাকার ১৪ হাজার ৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে (MFS-এর মাধ্যমে) ভাতার অর্থ তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৩ টি গ্রাম (বেড়পাড়া, দবিরমোল্লা পাড়া ও দরগাপাড়) এর ৬৬৯ জন পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন।
বায়া শিশু পরিবার মাঠ, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।