বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
আন্তর্জাতিক
02 Sep, 2026

আইএসআইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: ট্রাম্প

অনলাইন ডেস্ক : ১৬ মে ২০২৬ ১২:৫২ অপরাহ্ন আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ১৬ মে ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
আইএসআইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: ট্রাম্প
ছবি সংগৃহীত

মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ অভিযানে বৈশ্বিক জঙ্গি সংগঠন আইএসের (আইএসআইএস) দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন।  শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম, ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমার নির্দেশনায়, মার্কিন ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যরা অত্যন্ত নিখুঁত ও জটিল একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে চিরতরে নির্মূল করা সম্ভব হলো।

আইএসের বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন। কিন্তু তিনি জানতেন না যে তার প্রতিটি পদক্ষেপের ওপর আমাদের সূত্রগুলো কড়া নজর রাখছিল।এই সফল অভিযানের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। দুই দেশের সামরিক অংশীদারিত্বের কারণেই এই বড় সাফল্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।

এই যৌথ অভিযানটি এমন এক সময়ে ঘটলো যখন নাইজেরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, নাইজেরিয়ায় খ্রিষ্টানরা নিপীড়নের শিকার হচ্ছে, যদিও নাইজেরিয়া সরকার এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করে আসছে।

ট্রাম্পের সেই অভিযোগের পর, গত বছরের বড়দিনের (ক্রিসমাস ডে) দিন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামপন্থিদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। তবে এবারের যৌথ অভিযানটি দুই দেশের সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স