রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আন্তর্জাতিক
06 Nov, 2026

হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের

অনলাইন ডেস্ক : ১৩ মে ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ১৩ মে ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন
হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালির পাশে থাকা নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি সাইন পুনরুদ্ধার করেছে ইরান। এতে করে সেখান দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানি মিসাইলের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি বলেছে, ইরানিরা এ সাইটগুলোর ভেতর মোবাইল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যে কোনো জায়গায় মিসাইল নিয়ে যেতে পারে। এছাড়া কিছু মিসাইল সাইটেই লঞ্চ প্যাড আছে। যেখান থেকে লক্ষ্যবস্তুতে মিসাইলগুলো ছোড়া যাবে।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলায় হরমুজের পাশে থাকা ৩৩টি সাইটের মধ্যে মাত্র তিনটি সাইট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে চালিয়েছে সৌদি আরব। বার্তাসংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিমা দুজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত মার্চে সৌদি ইরানে একাধিক গোপন হামলা চালায়। ইরান তাদের ওপর হামলা চালানোর জেরে সৌদি পাল্টা হামলা করে। এরমাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তারা।

তবে সৌদি ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স