রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
01 Nov, 2026

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক : ০৪ মে ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৪ মে ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসসহ অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কি মি বেগে ঝোড়ো বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারেও পূর্বাভাস দিয়েছে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।