রবিবার, মে ০৩, ২০২৬
আন্তর্জাতিক
03 May, 2026

পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

অনলাইন ডেস্ক : ০৩ মে ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ০৩ মে ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার (৪ মে) ফলাফল প্রকাশ করা হবে। এবারের নির্বাচনের আগে কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে অনেককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্বাবাদী বিজেপি বিভিন্ন ক্ষেত্রে এ নির্বাচনের সঙ্গে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করেছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে তার প্রায় অর্ধেকই পশ্চিমবঙ্গে পড়েছে। বাণিজ্যিক পথ, অভিবাসন প্যাটার্ন, একই ধরনের রাজনৈতিক ন্যারেটিভ এখানেই বিরাজমান। এছাড়া দুই পাড়ের মানুষও একই ভাষায় কথা বলেন।

কলকাতা ভারতের পররাষ্ট্রনীতির কোনো কিছু ঠিক করে না। তবে নীতি কিভাবে মাঠপর্যায়ে কাজ করবে সেটি ঠিক করে এ অঞ্চলটি। রাজনৈতিক অবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা এমনকি পানিবন্টন আলোচনার বিষয়টিও পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা দ্বারা প্রভাবিত। এ কারণে বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনটি গুরুত্বপূর্ণ।

এবারের নির্বাচনে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো ‘অবৈধ অভিবাসী’। নির্বাচনের আগে ৯০ লাখ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। যা মোট রেজিস্টার্ড ভোটারের ১৯ শতাংশ। এ বিষয়টি পশ্চিমবঙ্গের নির্বাচনকে বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অভিবাসন, নাগরিকত্বের বিষয়টি দীর্ঘ সময় ধরে সংকট তৈরি করে রেখেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনেও এবার সেই সীমান্তকেন্দ্রিক অস্থিরতার প্রভাব দেখা গেছে।

সূত্র: দ্য ডিপ্লোম্যাট