ঢাকায় পৌঁছালেন প্রধানমন্ত্রী
এক দিনের সিলেট সফর শেষ করে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) রাত ৭টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা হন তিনি। পরে রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সন্ধ্যা ৬টার দিকে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির এক কর্মীসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
তার আগে দিনের বিভিন্ন সময়ে খাল খনন কর্মসূচি ও নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধনসহ নানা আয়োজনে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী।