বুধবার, এপ্রিল ২২, ২০২৬
রাজশাহী
22 Apr, 2026

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ১৬৫ রানে অলআউট

জিল্লুর রহমান জয়: ২২ এপ্রিল ২০২৬ ০২:২১ অপরাহ্ন রাজশাহী
জিল্লুর রহমান জয়: ২২ এপ্রিল ২০২৬ ০২:২১ অপরাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ১৬৫ রানে অলআউট
ছবি সংগৃহীত

রাজশাহীতে নারীদের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা আগে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি। ৪৫.৫ ওভারে বাংলাদেশ ১৬৫ রানে অলআউট । প্রথমে ৪ রানে ২ উইকেট হারানোর ধাক্কা নিগার সুলতানার হাফ সেঞ্চুরিতে কাটিয়ে উঠলেও টেনেটুনে দেড়শ পার করে থেমেছে স্বাগতিকরা।

মালকি মাদারা তার প্রথম দুই ওভারে জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারকে তুলে নেন। আগের ম্যাচে ৮৬ রান করা শারমিন ৬ বল খেলে ডাক মারেন।

শারমিন সুলতানার সঙ্গে নিগারের ৪৫ রানের জুটি প্রতিরোধ গড়েছিল। কিন্তু শারমিনের বিদায়ে আবার ধাক্কা লাগে বাংলাদেশের ব্যাটিং লাইনে। ১১১ রানে ৬ উইকেট হারানোর পর নিগার ও নাহিদা আক্তার শেষ প্রতিরোধ গড়েন। ৩৩ রানের জুটি ভাঙে নিগারের বিদায়ে। নবম ওয়ানডে ফিফটিতে বাংলাদেশ অধিনায়ক ১০১ বলে ৪ চারে ৫৮ রান করেন।

নাহিদার ২০ ও রাবেয়া খানের ১৫ রানের সৌজন্যে বাংলাদেশ দেড়শ পার করে। রিতু মনি ১৭ ও স্বর্ণা আক্তার ১৬ রান করে ছোটখাটো অবদান রাখেন।

 শ্রীলঙ্কার পক্ষে চামারি আতাপাত্তু সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান মাদারা, নিমাশা মিপাগে ও ইনোকা রানাভিরা। সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে শ্রীলঙ্কাকে আটকে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ।