রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক : ১৯ এপ্রিল ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ১৯ এপ্রিল ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু
ছবি সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল)  সকাল আটটা থেকে রোববার (১৯ এপ্রিল) সকাল আটটার মধ্যে এই শিশুর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ভর্তি হয়েছে আরো ১০ শিশু। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৬ শিশু। এখন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১৩২ শিশু চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৬৬১শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে রোববার পর্যন্ত ৫২ শিশুর মৃত্যু হয়েছে।