রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
02 Nov, 2026

উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : রুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : রুয়েট উপাচার্য
উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : রুয়েট উপাচার্য

 প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা কখনো হারি না; হয় আমরা জিতি, নয়তো শিখি।

দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি উল্লেখ করে তিনি এই উপদেশ বার্তা শিক্ষার্থীদের উদ্দেশে দেন। উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের ভালো লাগে অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত হও।

তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই চেষ্টা করলে অবশ্যই তোমরা সফল হবে। আগামীর নেতৃত্ব তোমাদের হাতে। নেতৃত্ব দেয়ার মত দক্ষতা ও যোগ্যতা তোমাদের ভিতরে তৈরি করতে হবে। প্রশ্ন করতে শেখো। উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে গেলে প্রশ্ন করা শিখতে হবে। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।‘ 

এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোবটিক্স বিষয়ের ওপর এই কার্নিভাল শুক্রবার (১৭ এপ্রিল) রুয়েটের প্রশাসন ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩৯ টি টিম অংশ নেয়। আরটিফিশাল ইনটেলিজেন্স বাংলাদেশের আয়োজনে রুয়েটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীরা নানা বিষয়ের ওপর তাদের উদ্ভাবিত রোবোটিক্স প্রজেক্টগুলো উপস্থাপন করে। প্রতিযোগিতায় প্রথম তিনটি টিম নেপালে আয়োজিত এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। 

এর আগে সকাল ৯ টা থেকে রুয়েটের প্রশাসন ভবনের হলরুমে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের রোবোটিক্স প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়। বিচারকবৃন্দ তাদের প্রজেক্টগুলো পর্যবেক্ষণ করেন এবং প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করেন। এসময় ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত তুলে ধরেন। প্রজেক্ট যাচাই-বাছাই শেষে বিকেল ৩ টায় প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আইসিটি মন্ত্রনালয়ের ডিড প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর মন্জুর শাহরিয়ার ও রুয়েটের ডিএসডব্লিউ পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার  অংশগ্রহনাকারীদের উদ্দেশে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।