শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজশাহী
17 Apr, 2026

রাজশাহী নগরীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন
রাজশাহী নগরীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

 রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদ পুরাতন ভবনের স্থানে ৬ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মীরেরচক জামে মসজিদ কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা মীরেরচক জামে মসজিদ ৬ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণ কাজের সূচনা করা হয়। ৬ তলা বিশিষ্ট নতুন মসজিদ ভবন নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। 

অনুষ্ঠানে মীরেরচক জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মকলেসুর রহমান বকুলসহ মসজিদ কমিটির অন্য সদস্যবৃন্দ, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৭ নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী রুবেল, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান ট্যানি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম শাহ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কার্যনির্বাহী সদস্য ফয়সাল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।