শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
জাতীয়
17 Apr, 2026

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন
রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকার উত্তরায় আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন ও হাজিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

শনিবার মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস পরিচালনা করবে।