শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজশাহী
17 Apr, 2026

রাজশাহীতে চাঁদা না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক আটক

নিজেস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ২০২৬ ০২:৫২ অপরাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
রাজশাহীতে চাঁদা না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক আটক
ছবি সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতোই শুক্রবার সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মোঃ মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদার টাকা না পেয়ে মাইনুল ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। এতে জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করেন। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার গণধোলাই থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।

‎এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনতা অভিযুক্তকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে  জিজ্ঞাসাবাদ করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।