শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
ধর্ম
17 Apr, 2026

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন
জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
ছবি সংগৃহীত

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের কোনো স্থানে জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।