শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজশাহী
17 Apr, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ সোনার দেশ কার্যালয় পরিদর্শনে আরইউজের সভাপতি আবদুল আউয়াল

নিজেস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ সোনার দেশ কার্যালয় পরিদর্শনে আরইউজের সভাপতি আবদুল আউয়াল
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ সোনার দেশ কার্যালয় পরিদর্শনে আরইউজের সভাপতি আবদুল আউয়াল

রাজশাহীতে দৈনিক সোনার দেশ পত্রিকার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল। বুধবার (১৫ এপ্রিল) রাতে সোনার দেশ কার্যালয় পরিদর্শন করে তিনি এ ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

পরিদর্শনকালে তিনি কেন এবং কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আহ্বান জানান। পত্রিকাটির সম্পাদক আকবারুল হাসান মিল্লাত আরইউজে সভাপতি আবদুল আউয়ালকে জানান, এ ঘটনায় আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসময় সাংবাদিক নেতা আবদুল আউয়াল যেকোনো প্রয়োজনে পত্রিকাটির পাশে থাকার আশ্বাস দেন।