শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজশাহী
17 Apr, 2026

রাজশাহীতে শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
রাজশাহীতে শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর পবায় ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা দুপুরের দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন।

দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত শিশুর মামা মুকসেদ আলী, স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশেদুল, তুহিন এবং রুবেল হোসেনসহ পবার বিলধরমপুর এলাকাবাসী।