শুক্রবার, মে ০১, ২০২৬
জাতীয়
30 Apr, 2026

১৭ এপ্রিল রাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ১২ এপ্রিল ২০২৬ ১১:১৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১২ এপ্রিল ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
১৭ এপ্রিল রাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৭ এপ্রিল রাতে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কীভাবে হাজিদের খেদমত করতে হবে, কীভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ, অবিচার সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী হজযাত্রীদের ব্যাপারে অত্যন্ত সচেতন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দু-একদিনের মধ্যে হাজ ক্যাম্পে যাবেন, যে ক্যাম্পে হাজিরা এসে উঠবেন। তিনি নিজে থেকেই সেখানে যাওয়ার কথা বলেছেন।

জ্বালানি তেলের দামের কারণে হজ ফ্লাইটে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সরকার আগাম কী পদক্ষেপ নিচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবেন। কোনো জটিলতা হবে না।

এর আগে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।