শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
আন্তর্জাতিক
17 Apr, 2026

ট্রাম্পের হরমুজ অবরুদ্ধের নির্দেশ সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত

অনলাইন ডেস্ক : ১২ এপ্রিল ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ১২ এপ্রিল ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন
ট্রাম্পের হরমুজ অবরুদ্ধের নির্দেশ সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত
ছবি এআই দিয়ে তৈরি

নিজ দেশের নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, হরমুজে কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, কোনো জাহাজ বের হতে পারবে না।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্পের এ নির্দেশ ইঙ্গিত করছে, হরমুজ নিয়ে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবেন।

তবে এখনই তেহরানে বোমাবর্ষণ শুরু হবে এমনটা নয়। তিনি এখন হরমুজ খোলার জন্য আগে হরমুজ বন্ধ করছেন।

আলজাজিরা আরও বলেছে, ট্রাম্প দাবি করেছেন হরমুজ অবরুদ্ধ করতে অন্যান্য দেশও তাদের সঙ্গে যুক্ত হবে। কিন্তু সেগুলো কোন দেশ এটি তিনি স্পষ্ট করেননি।

তবে ট্রাম্প বলেছেন, ইরানে এখনো অবশিষ্ট আছে সেগুলো ধ্বংস করে দিতে তারা পূর্ণ প্রস্তুত। যা নির্দেশ করছে ইরানে হয়ত দ্বিতীয় দফায় হামলা চালাবেন তিনি।

এখন ট্রাম্পের এ সিদ্ধান্ত থেকে যা বোঝা যাচ্ছে, প্রথমে তিনি হরমুজ প্রণালি অবরুদ্ধ করবেন, এরপর ইরানকে অবরোধ ছাড়তে চাপ দেবেন। যদি তারা রাজি না হয় তাহলে হামলা চালানো হবে।

এদিকে ট্রাম্প বলেছেন, হরমুজ থেকে ইরান টোল নেওয়ার যে কথা বলছে সেটি চাঁদাবাজি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে, সেগুলো আটকানো হবে।

গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সরাসরি বৈঠক হয়। কিন্তু এটি ব্যর্থ হয়। এর একদিন পরই ট্রাম্প হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিলেন।

সূত্র: আলজাজিরা