রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলবে না : ইমাজ উদ্দিন মন্ডল

নিজস্ব প্রতিবেদক : ০৯ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৯ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলবে না : ইমাজ উদ্দিন মন্ডল
ছবি সংগৃহীত

 অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজশাহীতে লিফলেট বিতরণ করেছে জামায়াত ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শিরোইল বাসটার্মিনাল এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটের রায়কে বিএনপি সরকার বাস্তবায়ন না করে টালবাহানা ও ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা।

তিনি আরো বলেন, সরকারের অব্যাবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে পারে না।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরীর আহবায়ক মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক, অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।