শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
আইন ও আদালত
16 Apr, 2026

আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক : ০৯ এপ্রিল ২০২৬ ০১:১০ অপরাহ্ন আইন ও আদালত
অনলাইন ডেস্ক : ০৯ এপ্রিল ২০২৬ ০১:১০ অপরাহ্ন
আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড
শহীদ আবু সাঈদ

জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেপ্তার আছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়।
প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে বেরোবি শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া বেরোবির নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছর ও আরও ৫ নেতাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।