শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
আন্তর্জাতিক
17 Apr, 2026

মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : ০৫ এপ্রিল ২০২৬ ০৮:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ০৫ এপ্রিল ২০২৬ ০৮:২১ অপরাহ্ন
মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প
ছবি-সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগল বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখায় ট্রাম্প এর আগেই হুমকি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে এটি খুলে না দিলে তিনি ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনবেন।

তিনি আগেও এমন হুমকি দিয়েছেন এবং যখন মধ্যস্থতাকারীরা সম্মানজনক শর্তে যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির দাবি করেছেন, তখন তিনি এই হুমকির সময়সীমা আরও বাড়িয়েছেন।

মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা শত্রু সীমানার ভেতরে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করেছে বলে ট্রাম্প দাবি করার পর ওই পোস্ট করেছেন। ইরানের সামরিক বাহিনীর হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন এক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই পাইলট।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শনিবার পরিচালিত তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই পাইলটকে উদ্ধার করে মার্কিন বাহিনী। এর আগে শত্রু পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল ইরান। ট্রাম্প বলেছেন, ওই পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।