রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
04 Nov, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক : ০৫ এপ্রিল ২০২৬ ০২:০২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৫ এপ্রিল ২০২৬ ০২:০২ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা
প্রধানমন্ত্রী তারেক রহমান

খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষস্থানীয় নেতারা।

রোববার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।