রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রাজশাহীতে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : ২০ মার্চ ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২০ মার্চ ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ ভূমিমন্ত্রীর
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন পুকুরে মাছ শিকার কার্যক্রমের আয়োজন করা হয়। পরে ধরা মাছ ৩টি এতিমখানা ও ৭টি মাদ্রাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।