রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আন্তর্জাতিক
07 Nov, 2026
বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী

আমাদের জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলা ব্ল্যাকমেইলের শামিল

অনলাইন ডেস্ক : ১৯ মার্চ ২০২৬ ১২:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ১৯ মার্চ ২০২৬ ১২:২১ অপরাহ্ন
আমাদের জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলা ব্ল্যাকমেইলের শামিল
ছবি-সংগৃহীত

দখলদার ইসরায়েল ইরানের সবচেয়ে বড় গ্যাস ফিল্ডে হামলার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দেয় ইরান।

এ অনুযায়ী তারা হামলা চালিয়েছেও। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ ইরানের এসব হামলাকে ‘ব্ল্যাকমেইলের শামিল’ হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা নিকৃষ্ট ব্ল্যাকমেইল চেষ্টার শামিল।”

সৌদির মন্ত্রী যখন অন্যান্য দেশের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন তখন ইরানের রাজধানী রিয়াদে হামলা চালায় ইরান। প্রিন্স ফয়সাল বলেছেন, ইরান এই বৈঠকের সময় হামলা চালিয়ে বার্তা দিতে চেয়েছে তারা থামবে না। কিন্তু এসব বার্তা কাজে দেবে না।

তিনি বলেন, “আমার জন্য, এটি স্পষ্ট যে বৈঠক চলার সময় হামলার অর্থ হলো, যারা বৈঠকে ছিলেন তাদের ভয় দেখানো। তারা বার্তা দিতে চেয়েছে ইরান থামবে না”

“আমি যা বলতে পারি তা হলো আমরা কেউ ভয় পাইনি। আমরা ভাবতে পারি না, ইরান যদি এমন আচরণ করতে থাকে তাহলে ইরান আমাদের বৈধ কোনো সহযোগী হতে পারে। ইরানের ওপর যে অল্প বিশ্বাস ছিল তাও পুরোপুরি ভেঙে গেছে।”

সূত্র: আলজাজিরা