বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
অর্থনীতি
02 Sep, 2026

ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাকাবের ১ম স্থান অর্জন

WP Import ০৪ জুলাই ২০২৫ ০৭:২৪ অপরাহ্ন অর্থনীতি
WP Import ০৪ জুলাই ২০২৫ ০৭:২৪ অপরাহ্ন
ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাকাবের ১ম স্থান অর্জন
ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাকাবের ১ম স্থান অর্জন

নিজস্ব প্রতিবেদক : ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এ পুরস্কার গ্রহণ করেন।

বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।