রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আইন ও আদালত
31 Oct, 2026

এলাকার মানুষের মৃত্যু সংবাদ শুনে কাঁদলেন পলক

WP Import ০৯ জুলাই ২০২৫ ০১:২০ অপরাহ্ন আইন ও আদালত
WP Import ০৯ জুলাই ২০২৫ ০১:২০ অপরাহ্ন
এলাকার মানুষের মৃত্যু সংবাদ শুনে কাঁদলেন পলক
এলাকার মানুষের মৃত্যু সংবাদ শুনে কাঁদলেন পলক

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে এলাকার কিছু মানুষের মৃত্যুর সংবাদ শুনে কেঁদেছে তিনি। বুধবার (৯ জুলাই) আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য জানান।

এদিন বৃষ্টিময় সকালে পলকসহ ৯ জনকে আদালতের হাজত খানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সোয়া ১০টায় দিকে হাজতখানা থেকে তাদের আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন তিনি। এ সময় তার চোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে।

এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলককে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান, তার এলাকার কিছু লোক মারা গেছে। এ জন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।

গত বছরের ১৫ আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে অসংখ্য হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেন তিনি।