শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
আইন ও আদালত
11 Apr, 2026

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা যুবক গ্রেফতার

WP Import ১৩ জুলাই ২০২৫ ১০:৫১ অপরাহ্ন আইন ও আদালত
WP Import ১৩ জুলাই ২০২৫ ১০:৫১ অপরাহ্ন
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা যুবক গ্রেফতার
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এমন প্রতারণা করতেন তিনি। গ্রেফতার ব্যক্তির নাম রাজিউর রহমান (৪০)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের বাসিন্দা। রোববার সকালে র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, সেনাবাহিনীতে চাকরির জন্য ভুক্তভোগী এক তরুণ আবেদন করেছিলেন। রাজিউর নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার কথা বলেছিলেন। চাকরি দেওয়ার আশ্বাসে ১২ লাখ টাকার চুক্তিও করেন। প্রথমে ৬ লাখ এবং পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর বাকি টাকা দেওয়ার কথা ছিল। এরপর রাজিউরের পরামর্শে ভুক্তভোগী এসএসসি সার্টিফিকেট, দুটি ফাঁকা চেক ও ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাঠান।

এর পরদিন ৩ জুন সকালে রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগপ্রক্রিয়ার প্রাথমিক বাছাইয়ে অংশ নেন ওই ভুক্তভোগী। কিন্তু বাছাইপর্বেই তিনি বাদ পড়ে যান। তখন রাজিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন।

র‍্যাব আরো জানায়, মামলার পর ছায়াতদন্তে নামে র‍্যাব-৫ ও র‍্যাব-১৩। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া থেকে রাজিউরকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ এবং র‍্যাব-১৩ এর একটি যৌথ দল এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিউর প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি আগে কয়েকবার জেলেও গেছেন। গ্রেফতারের পর তাকে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও র‍্যাব জানিয়েছে।