শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
আবহাওয়া
15 Apr, 2026

ঢাকা, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টির আভাস

WP Import ১৪ জুলাই ২০২৫ ১২:৫২ অপরাহ্ন আবহাওয়া
WP Import ১৪ জুলাই ২০২৫ ১২:৫২ অপরাহ্ন
ঢাকা, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টির আভাস
রংপুর-রাজশাহী বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক : আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির ফলে এসব বিভাগের কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে আলাদা সতর্ক বার্তায় সংস্থাটি জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।