রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
জাতীয়
01 Apr, 2026

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে চিকিৎসাধীন

WP Import ১৬ জুলাই ২০২৫ ১১:৫৪ অপরাহ্ন জাতীয়
WP Import ১৬ জুলাই ২০২৫ ১১:৫৪ অপরাহ্ন
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে চিকিৎসাধীন
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে চিকিৎসাধীন

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের সদর থানা এলাকায় সংঘর্ষে সুমন বিশ্বাস (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একটি পানির কোম্পানিতে কর্মরত। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

সুমনের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার পাচুরিয়া গ্রামে। তিনি ওই এলাকার সুশীল বিশ্বাসের ছেলে। গুলিবিদ্ধ সুমন বিশ্বাসের মা নিপা বিশ্বাস জানান, সুমন একটি পানি কোম্পানিতে চাকরি করে। আজ (বুধবার) দুপুর দেড়টার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষে পড়ে যায়। এ সময় হঠাৎ সুমনের শরীরে গুলি লাগে। একটি গুলি সুমনের কোমরে ও আরেকটি গুলি তার হাতে লাগে।

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সুমনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গোপালগঞ্জ থেকে সুমন বিশ্বাস নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।