রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজনীতি
05 Nov, 2026

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সভাপতিত্ব করবেন তারেক রহমান

WP Import ১৬ জুলাই ২০২৫ ১১:৫৬ অপরাহ্ন রাজনীতি
WP Import ১৬ জুলাই ২০২৫ ১১:৫৬ অপরাহ্ন
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সভাপতিত্ব করবেন তারেক রহমান
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

অনলাdেইন ডেস্ক : রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। সেই বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৬ জুলাই) বিএনপির প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দিনভর রাজনৈতিক অঙ্গনে ছিল আলোচনার বিষয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে গণআন্দোলনের জোয়ার দেখে আতঙ্কিত হয়ে আওয়ামী দোসররা এখন অরাজকতার চরম ছক আঁকছে। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প নেই।