রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রুয়েট ভিসির শোক

WP Import ২২ জুলাই ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন রাজশাহী
WP Import ২২ জুলাই ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রুয়েট ভিসির শোক
রুয়েটে ৫ম আন্তর্জাতিক কফারেন্সের পর্দা উঠছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সোমবার (২১ জুলাই) রুয়েটের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অনাকাঙ্খিত এই দুর্ঘটনায় পাইলট সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারী হতাহতের ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। পুরো জাতি এ দূর্ঘটনায় ভীষণ মর্মাহত। রুয়েট পরিবারের পক্ষে আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘এই শোকের সময় আমরা রুয়েট পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মাইলস্টোন স্কুল সহ সংশ্লিষ্ট সকলের পাশে আছি। মহান সৃষ্টিকর্তা যেন এই ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের রক্ষা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করেন, এই প্রার্থনা করি।’