রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)। তার বাড়ি বাঘার নারায়ণপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে বাঘার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতর করা হয়।
র্যাব জানায়, ১৭ বছর আগে লিটন বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘা থানায় মামলা হয়। পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।