মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহিফল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী অফিসে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির মহানগর নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আইবিডব্লিএফ’র সভাপতি অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট। দোয়া মাহফিলে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন মাওলানা আরিফুল ইসলাম। এসময় তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন।