বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
08 Sep, 2026

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ

WP Import ০৩ মার্চ ২০২৬ ০৩:১৩ অপরাহ্ন রাজনীতি
WP Import ০৩ মার্চ ২০২৬ ০৩:১৩ অপরাহ্ন
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদুত মি. ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। বিরোধীদলীয় নেতার ঢাকার বসুন্ধরা কার্যালয়ে মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যেখানে বসে ইরানের ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন ট্রাম্পযেখানে বসে ইরানের ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন ট্রাম্প আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সার্বিক সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এছাড়া তারা আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা আরও জোরদার হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।