রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজনীতি
01 Nov, 2026

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম

WP Import ১০ আগস্ট ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ন রাজনীতি
WP Import ১০ আগস্ট ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ন
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, পরিবেশের কথা বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানাই, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি মনে করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। আগের সরকারের সময় থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সকল মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পূর্বেই নির্ধারিত ছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে যারা ক্ষমতায় ছিলেন, তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেননি।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বলেছি- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গাতেই দ্রুত ক্যাম্পাস নির্মাণ করুন। সরকারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছিল যে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবেন। দুই দিন আগে ভাইস চ্যান্সেলর সাহেব আমাকে জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় চলনবিলের সঙ্গে সংশ্লিষ্ট করে একটি বাধা সৃষ্টি করেছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এলাকার সঙ্গে চলনবিলের কোনো সম্পৃক্ততা নেই। শাহজাদপুর ও উল্লাপাড়া এই দুই উপজেলার সঙ্গেও চলনবিলের অফিসিয়ালি কোনো সম্পর্ক নেই।