সোমবার, এপ্রিল ২০, ২০২৬
রাজনীতি
15 Apr, 2026

জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে : রুহুল আমিন

WP Import ১১ আগস্ট ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন রাজনীতি
WP Import ১১ আগস্ট ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন
জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে : রুহুল আমিন
জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে : রুহুল আমিন

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য অবশ্যই গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তাই জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে।

রোববার (১০ আগস্ট) সকালে গুলশানে নিজ বাসভবনে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে দরকার সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তাই জাতীয় পার্টি সবসময় অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।

রুহুল আমিন হাওলাদার বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। কিন্তু বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে দেশে নির্বাচনের পরিবেশ কতটুকু অনুকূলে রয়েছে, তা গভীরভাবে ভাবার বিষয় রয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে আগে দেশে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।

এ সময় জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুব সংহতির সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।