শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
লাইফস্টাইল
05 Apr, 2026

এই বর্ষায় ঘুরতে যাচ্ছেন? যে ৫ ভুল করবেন না

WP Import ১৩ আগস্ট ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন লাইফস্টাইল
WP Import ১৩ আগস্ট ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
এই বর্ষায় ঘুরতে যাচ্ছেন? যে ৫ ভুল করবেন না
এই বর্ষায় ঘুরতে যাচ্ছেন? যে ৫ ভুল করবেন না

অনলাইন ডেস্ক : বর্ষা কিংবা শীত ভ্রমণপিপাসুদের ঘুরতে যাওয়ায় বাধা হতে পারে না কোনো ঋতু। নতুন নতুন জায়গা চষে বেড়ানো তাদের একপ্রকার নেশা। কারণ বেড়াতে যাওয়া বা ভ্রমণ সবসময়ই আনন্দের, সেটি কাছে হোক বা দূরে। কিন্তু অসাবধানতায় ভ্রমণ আনন্দ রূপ নিতে পারে বিষাদে। তাই আগেভাগে সতর্ক হওয়া প্রয়োজন।

অনেকক্ষেত্রে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তখন তারা ভাগ্যকেই দোষারোপ করেন। এই ধরনের ভুলগুলো একপ্রকার মিথের পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু এসব প্রচলিত ভ্রান্ত ধারণা আমলে না নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। এমন ৫টি ভুল ধারণা রয়েছে যা এড়িয়ে যেতে পারলে আপনার ভ্রমণ আরও আনন্দের হয়ে উঠবে।

চলুন জেনে নেওয়া যাক কী সেগুলো—

১. মনে করুন নতুন জায়গায় বেড়াতে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন। ভাবছেন, আপনার ভাগ্যটাই খারাপ। যখনই বেড়াতে যান তখনই অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। কিন্তু নিজের কপালকে দোষ দেওয়ার আগে ভাবুন, যেখানে গিয়েছেন সেখানে অস্বাস্থ্যকর খাবার বা অতিরিক্ত ঘোরাঘুরির ফলে পরিশ্রম কিংবা আবহাওয়া আপনার অসুস্থতার জন্য দায়ী নয় তো? তাই অবস্থা বুঝে খাওয়াদাওয়া করুন।

২. বেড়াতে গিয়ে বিলাসবহুল রিসোর্টে উঠেছেন? হোটেলের পরিচ্ছন্নতা ও ব্যবস্থা দারুণ চোখ ধাঁধানো। কিন্তু দেখলেন হঠাৎ করে পেটের সমস্যা শুরু হয়েছে। এতে কি নিজের ভাগ্যকে দোষ দেবেন? পাহাড়ে তো আকছার পেট খারাপের মতো সমস্যা ঘটে। অক্সিজেনের লেভেল কমে যাওয়ায় মাথা ঘোরা বা বমিও দেখা দেয়। এমননি বয়স্করা শ্বাসকষ্টেও ভোগেন। কাজেই এসব নিয়ে অমূলক ভাবনা মনে স্থান দেবেন না। তাছাড়া রিসোর্টের কলে কি ফিল্টার পানি পেয়েছেন? হয়তো ওই পানির কারণেই আপনার পেট খারাপ দেখা দিয়েছে!

৩. একটি সমীক্ষায় জানা গিয়েছে ৩০-৭০% ট্র্যাভেলার্স ডায়রিয়াতে ভোগেন। এর জন্য বেড়ানোর জায়গার পানিই দায়ী।

৪. অনেক সময় আমরা বেড়ানোর প্যাকিং লিস্টে ওষুধ রাখতে ভুলে যাই। তাই প্যাকিং লিস্ট তৈরির সময় সজাগ থাকুন। প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে ওয়ারেস সবই সঙ্গে রাখুন। ভ্রমণে গিয়ে শেষে অসুস্থ হলে নিজের ভাগ্যকে না দুষে আগে থেকে প্রস্তুতি নিলেই এড়াতে পারবেন এই ধরনের সমস্যা।

৫. অনেকে মনে করেন বিমানে এয়ার পিউরিফায়ারগুলোর জন্য আলাদা করে মাস্ক পরার আর প্রয়োজন পড়ে না। কিন্তু বোর্ডিং ও বিমান থেকে নামার সময় মাস্কের বিশেষ প্রয়োজন হয়। কারণ এসব ক্ষেত্রে যদি কোনো রোগী আপনার আশপাশে থাকেন তাহলে সচেতন হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বিনা কারণে বেড়াতে গিয়ে নিজেকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন কেন?