বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
আইন ও আদালত
29 Aug, 2026

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনের চাচাতো ভাইয়ের বাড়িতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

WP Import ১৬ আগস্ট ২০২৫ ০১:২৮ অপরাহ্ন আইন ও আদালত
WP Import ১৬ আগস্ট ২০২৫ ০১:২৮ অপরাহ্ন
রাজশাহীতে আ’লীগ নেতা লিটনের চাচাতো ভাইয়ের বাড়িতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার
রাজশাহীতে আ’লীগ নেতা লিটনের চাচাতো ভাইয়ের বাড়িতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান ঘিরে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল। পরে এ অভিযানে যোগ দেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল। সেটি কোচিং সেন্টার হিসেবে পরিচালিত হত।

সূত্র বলছে, ওই কোচিংয়ের মালিকের নাম মুনতাসিরুল অনিন্দ্য। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র (অপসারিত ও পলাতক) এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে দুজন নিহত হন। ওই সময় রাজশাহী নগর ভবনে লিটন ও তার লোকজন বিপুল অস্ত্র মজুদ রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস ডিভাইস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, দশটি সিমকার্ড, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল বিদেশি মদ।

এছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৪০ ইস্ট বেঙ্গলির কোন কর্মকর্তা ও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে আরএমপির মুখপাত্র গাজিউল ইসলাম গণমাধ্যমকে জানান, অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হলে তারা বিস্তারিত জানাতে পারবেন।