রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজনীতি
01 Nov, 2026

আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান

WP Import ১৭ আগস্ট ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন রাজনীতি
WP Import ১৭ আগস্ট ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে। তিনি বলেন, মিথ্যা ইতিহাস যেটা ওয়ান ইলেভেনে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে।

পরবর্তীতে ভোটার তালিকা করা হয়েছিল, এটা সত্য কিন্তু সেই ভোট ছিল পুরো আওয়ামী লীগের নিয়ন্ত্রিত। ২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার নকশা করা হয়েছিল এবং সেভাবেই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মঈন খান এসব কথা বলেন। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা এ আলোচনা সভার আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মঈন খান বলেন, ওয়ান ইলেভেন সৃষ্টি করে পরিকল্পিতভাবে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল। যার ফলে পরবর্তী ১৫ বছর তারা বাংলাদেশকে ধ্বংস করেছে।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ দেবে বলে আমরা আশা করি। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে শহীদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে।