রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আইন ও আদালত
31 Oct, 2026

হত্যা মামলায় গ্রেফতার মাই টিভির চেয়ারম্যান নাসির

WP Import ১৮ আগস্ট ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ন আইন ও আদালত
WP Import ১৮ আগস্ট ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ন
হত্যা মামলায় গ্রেফতার মাই টিভির চেয়ারম্যান নাসির
হত্যা মামলায় গ্রেফতার মাই টিভির চেয়ারম্যান নাসির

অনলাইন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান-১, এনা এমিলি থেকে দুপুর ২.৩০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল।

তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।