বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
25 Aug, 2026

তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপুর হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ

WP Import ২৭ আগস্ট ২০২৫ ০১:১২ পূর্বাহ্ন রাজনীতি
WP Import ২৭ আগস্ট ২০২৫ ০১:১২ পূর্বাহ্ন
তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপুর হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ
তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপুর হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শতাধিক রোগীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে তারেক রহমানের পক্ষে রোগীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং তাদের হাতে এসব খাবার তুলে দেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা রেজাউল করিম।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, একজন মানুষ যখন হাসপাতালে ভর্তি হয় তখন সে অসহায় হয়ে পড়ে।

ভালো খাবার কেনা তো দূরের কথা ওষুধ কিনতেই হিমসিম খায়। অনেক আত্মীয়স্বজন হাসপাতালে দেখতে পর্যন্ত আসে না। কিন্তু তারেক রহমানের নির্দেশে প্রবাসী রেজাউল করিম হাসপাতালে আমাদের দেখতে এসেছেন এবং আমাদের জন্য যে উন্নত মানের খাবার উপহার দিলেন তাকে আমরা ধন্যবাদ জানাই।

আল্লাহ যেন তারেক রহমান ও রেজাউল করিমকে আরো দীর্ঘদিন বাঁচায় রাখে। এসময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ীআমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।