বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজশাহী
06 Sep, 2026

রুয়েটে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৪:৪৯ অপরাহ্ন রাজশাহী
WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৪:৪৯ অপরাহ্ন
রুয়েটে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি
রুয়েটে ৫ম আন্তর্জাতিক কফারেন্সের পর্দা উঠছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সোমবার (১ সেপ্টেম্বর) “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।