সোমবার, এপ্রিল ২০, ২০২৬
রাজনীতি
11 Apr, 2026

আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় মানুষ : সেলিমা রহমান

WP Import ০১ সেপ্টেম্বর ২০২৫ ১০:১১ অপরাহ্ন রাজনীতি
WP Import ০১ সেপ্টেম্বর ২০২৫ ১০:১১ অপরাহ্ন
আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় মানুষ : সেলিমা রহমান
আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় মানুষ : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি এ দেশের মানুষের আস্থা অর্জন করেছে উল্লেখ করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী নির্বাচনে তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিকেলে নগরীর বাটার মোড়ে দলটির রাজশাহী মহানগর ও জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, এদেশের গণমানুষের দল বিএনপিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুসংগঠিত রেখেছেন শতশত জুলুম নির্যাতনের মধ্যেও। তিনি দলের নেতাকর্মীদের বাইরেও দেশীয় এবং আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাই দেশের মানুষ আগামী দিনে তাকেই সর্বোচ্চ নেতা ও অভিভাবক হিসেবে দেখতে চায়।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল নেতাকর্মী আন্দোলন করে সফল হয়েছে। এখন অন্তবর্তী সরকারের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না। তারা বহুল প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোট প্রয়োগ করতে চায়।তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে কাজ হবে না।

বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এবং এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনবা’সন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির সাবেক আহবায়ক এরশাদ আলী ঈশা, সাবেক সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার সহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নগরীর বাটার মোড় থেকে বিপুল নেতাকর্মী নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।